কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে গাছের সাথে শত্রুতা: থানায় অভিযোগ

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে এক মহিলার বাড়ির সবজি বাগানের সব গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় ছয়জনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযােগ দায়ের করেছেন ওই বাড়ির মালিক মাহমুদা আক্তর। এই ঘটনাটি ঘটেছে শাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রামে।
মাহমুদা আক্তর জানান, তাদের বাড়ির জমি নিয়ে প্রতিবেশি ভ’মিদস্যু একটি পরিবারের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এই বিরোধের জেড়ধরে তারা শুক্রবার গভীর রাতে তার বাড়ির সবজি বাগানের সমস্ত সবজি গাছের গোড়া কেটে দিয়েছে। এতে তার বাগানের ফলন্ত বিভিন্ন মুল্যবান সবজি গাছ ধবংস হয়ে তার বড়ধরনের ক্ষতি হয়েছে। এই জন্য আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তিনি থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *