কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীদের হাতে এক খেয়া নৌকার মাঝি খুন হয়েছে। নিহত ব্যক্তির নাম মনিন্দ দাস(৭০)। তিনি বাঘৈর এলাকার মৃত মরন দাসের ছেলে। তিনি বুড়িগঙ্গা নদীতে খেয়া পারাপারের কাজ করতেন। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৬টার সময় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া চৌধুরীপাড়া টিপু মিয়ার বাড়ির সামনে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরন করেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মো. মিলন ফকির জানান, শুক্রবার সকালে চুনকুটিয়া চৌধুরীপাড়া এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে থেকে মনিন্দ দাসের লাশ উদ্ধার করি। ধারনা করা হচ্ছে তাকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তার ওপর ফেলে রেখেছে। এ ব্যপারে থানায় মামলা হচ্ছে।
