কেরানীগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান,জিআইএস এক্সপার্ট মোঃ কামরান খান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহম্মেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিবলীজ্জামান,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার হালিমা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, ঢাকা- ২ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম,এনসিপি নেতা মোঃ জাবেদ হোসেনসহ অন্যান্য অংশীজনেরা। কর্মশালায় কেরানীগঞ্জ উপজেলার চারপাশের উপজেলার সাথে এবং হাইওয়ে সড়কের সাথে কিভাবে সংযোগ সড়ক স্থাপন করা যায় এ বিষয়ে বিষদ ভাবে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *