কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তালেব (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে কোন্ডা ইউনিয়নের স্ট্যান্ড বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাব- ইন্সপেক্টর ইশতিয়াক তুষার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন্ডা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তালেবের বিরুদ্ধে থানায় একটি মামলা ছিল। এই মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা দুপুরে স্ট্যান্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আবু তালেব স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ মানুষের জমিজমা জোরপূর্বক দখল করে অনেক মানুষকে নিঃস্ব করে ফেলে। নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে অনেক হয়রানি করেছে। তার দাপটে এলাকায় বিএনপি নেতাকর্মীরা ঘরছাড়া হয়েছিল। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরেও কৃষক লীগের সভাপতি আবু তালেব এলাকায় দাপটের সাথে ঘোরাফেরা করতো। থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
