কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মো. কালাম (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টায় ঐ হাজতির মৃত্যু হয়।

কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী মো. সাকিবুল বলেন, রাতে হাজতি মো. কালাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জ থেকে এক হাজতিকে রাতে নিয়ে এসেছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *