মো. আব্দুল গনি কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ডায়মন্ড মেলামাইন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোশকতায় ক্রীড়া উন্নয়ন পরিষদ কেরানীগঞ্জের আয়োজন ও পরিচালনায় কেইউপিকে ডায়মন্ড মেলামাইন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে।
শনিবার সকালে কালিন্দী ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের উদ্ধোধন করেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডায়মন্ড মেলামাইন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. মোক্তার হোসেন, বিলাসী টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হাজী আবুল কাশেম, কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলুল হক, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সাকুর হোসেন সাকু, ব্রাদার্স পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের চেয়ারম্যান হাজী মো. সারোয়ার হোসেন, ক্রীড়া উন্নয়ন পরিষদ কেরানীগঞ্জ সভাপতি ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শাহ খুশী, ক্রীড়া উন্নয়ন পরিষদ কেরানীগঞ্জ সাধারণ সম্পাদক মো. আমির হোসেন প্রমুখ।
