কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬জনের নমুনা সংগ্রহ: পরীক্ষায় শনাক্ত ২

স্টাফ রিপোর্টার : ঢাকার কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬দিনে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য ১৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে গতকাল সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত ১২জনের নমুনা সংগ্রহ করা হয়।

এই ১২জনের নমুনা পরীক্ষায় ২জনের করোনা শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার (৭এপ্রিল) আরও ৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা পরীক্ষার জন্য রাজধানী ঢাকার শিশু হাসপাতালে পাঠানো হয়েছে। এদের পরীক্ষার ফলাফল আসার পরেই জানা যাবে তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়েছে কিনা।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেইন তথ্যটি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জে এপর্যন্ত ৪জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২জন তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করার মাধ্যমে তারা করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাকী ২জন ঢাকায় তাদের নমুনা পরীক্ষা করে তারা করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

গত ২এপ্রিল থেকে তাদের ওখানে এই নমুনা সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। আজ মঙ্গলবার পর্যন্ত মোট ১৬জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত সোমবার (৬এপ্রিল) পর্যন্ত তারা ১২জনের সংগৃহিত নমুনা পরীক্ষা করানোর মাধ্যমে দুইজনের করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করেছেন। বাকী ৪জনের নমুনার পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে তাদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত হয়েছে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *