কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস ছাত্তার বেগ,লেফটেন্যান্ট আসিফ, কেরানীগঞ্জ মডেল থানা ইন্সপেক্টর অপারেশন মাহফুজুর রহমান , কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান, কেরানীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মুজিবর রহমান, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি,কলাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ লিয়াকত আলী, কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ কবির হোসেন ও সাংবাদিক মোঃ আলমগীর হোসেন প্রমখ ।
সভায় ঈদুল আযহা উপলক্ষে ১১টি পশুর হাটের আইন শৃঙ্খলা, যানজট ও বজ্র ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।
