কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের হলরুমে আলোচন সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ উপজেলা কৃষিকর্মকর্তা মো. শহিদুল আমিন, কেরানীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদোরা আলী শিমুল, সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল মালেক, ডাক্তার আলী নুর পুশাশ, সদস্য আবু বকর, এসএম অপু, অধ্যাপক নাহার আফরোজ ও মো. জাকির হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অধ্যাপক প্রদিপ হালদার।
