কেরানীগঞ্জে আওয়ামী  লীগ কার্যালয়ে  হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ  বিএনপি কর্তৃক আওয়ামী লীগ  কার্যালয়ে হামলা  ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার  বিকেল পাঁচটায় জিনজিরাস্থ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের  সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ। পরে অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  পনিরুজ্জামান তরুণ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, শুভঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন,  জিনজিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাক হোসেন, শুভঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাসের উদ্দিন  প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন যেখানেই নিপুন রায় সেখানেই ভাঙচুরও অগ্নিসংযোগ। নিপুন রায় সহ বিএনপি’র কোন নেতাকর্মীকে কেরানীগঞ্জের মাটিতে আর সমাবেশ করতে দেওয়া হবে না। অনুষ্ঠান শেষে একটি  বিক্ষোভ মিছিলটি  বের হয়ে  কদমতলী গোল চত্বর হয়ে চুনকুটিয়া এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের  প্রধান কার্যালয় গিয়ে   হয়।  এদিকে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় সহ শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই মামলায় ৯ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *