কেরানীগঞ্জে অভিনেত্রী শিমু হত্যার সন্দেহে স্বামীসহ ২জন আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে চলচিত্র অভিনেত্রী রায়সা ইসলাম শিমু হত্যার সন্দেহে তার স্বামী নবেল ও তার বন্ধু ফরহাদকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে রাজধানীর ৩৪ গ্রীন রোড কলাবাগান থেকে তাদের দুজনকে আটক করা হয়। পুলিশ তাদের আটক করার সময় তাদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে নিহত শিমুর ভাই হারুন অর-রশিদ, সহিদুল ইসলাম মোঘল, ছোট বোন ফাতেমা মনিসা কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করার জন্য উপস্থিত হন। ছোট বোন মনিসা জানান, তার বড় বোন নিহত শিমুর ১৮বছরের সংসার জীবন। তাদের ১৫বছর বয়সী একটি মেয়ে এবং ৬বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তিনি তার বোনের স্বামীকে বোন হত্যাকারী হিসেবে এই চিহ্নিত করতে চান না। কারণ তার বোনের সাথে তার বোন জামাইয়ের কোনো সাংসারিক কলহ ছিলনা। তবে তারা থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন। তার বোনের সঠিক হত্যাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

গতকাল সোমবার সকাল ১০টায় হযরতপুর ইউনিয়নের আলীপুর ব্রীজের পাশে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা হিসেবে শিমুর লাশ উদ্ধার কওর পুলিশ। রোববার রাতে নিহত শিমুর স্বামী নবেল মোহাম্মদপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন।

এদিকে থানা পুলিশ সুত্রে জানা যায়, লাশটি শনাক্তের জন্য ঢাকা জেলা পিবিআইয়ের সহায়তা নেয়। পিবিআই জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে নিহত শিমুর ফিংগার প্রিন্টে পরীক্ষা করে লাশের পরিচয় শনাক্ত করা হয়। নিহত রায়সা ইসলাম শিমুর বাড়ি পিরোজপুর জেলা সিআইপাড়া সদর গ্রামে। আটক স্বামী নবেলের বাড়ি ফরিদপুর জেলার কতোয়ালী থানার কমলপুর গ্রামে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা রজ্জু করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *