কেরানীগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়ার নেতৃত্বে  শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের উৎরাইল এলাকায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান চালানো হয়।

এ সময় নিউ ন্যাশনাল মেনুফ্যাকচার নামে একটি ইট ভাটার উপযুক্ত ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় উক্ত ইটভাটাটি অবৈধ হিসেবে গণ্য করা হয়। এ সময় ভেকু মেশিন দিয়ে তাৎক্ষণিকভাবে ইটভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া বলেন, হাইকোর্টের রিটপিটিশন ও ঢাকা জেলা প্রশাসকের নির্দেশে কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে।

যেসব ইটভাটায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকবে তা অবৈধ বলে গণ্য করা হবে। এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতায় ছিলেন থানা পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি -৪ ও ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *