কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ আব্দুল্লাহপুরের ঢাকা- মাওয়া মহাসড়কের পাশে ওয়াশা প্রকল্পের সামনে থেকে লাশটি উদ্ধার করে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সাব- ইন্সপেক্টর মমিনুল হক চৌধুরী জানান, লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি দ্রুত উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

উদ্ধারকৃত লাশের পড়নে ছিল একটি ফুল হাতা সোয়েটার ও সাদা-কালো চেক ফুল হাতা শার্ট। তার আনুমানিক বয়স হবে ৪০ বছর।তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *