মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আগানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের এক উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আগানগর ইউনিয়ন বাবুবাজার ব্রিজ সংলগ্ন নিউ গুলান সিনেমা হল প্রাঙ্গনে অনুষ্ঠানটিত হয়। উন্মুক্ত এই ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।
এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কেরানীগঞ্জ উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা মোঃ তাইবুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বরাক, আগানগন ইউনিয়ন বিএনপির সভাপতি আরসাদ রহমান সপু, সাধারণ সম্পাদক হাজী আসাদ খান, বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তান,রফিকুল ইসলাম রফিক,বাংলাদেশ জামায়াতে ইসলামী আগানগর ইউনিয়ন শাখার আমির ইফতে খায়রুল ইসলাম (শাকিল), বাংলাদেশ ইসলামী আন্দোলন আগানগর শাখার সভাপতি মোঃ হাফেজ মিরাজ হোসেন মইন, সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন লিটন। , গণফার্ম নির্বাহী কমিটির সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ সদস্য মোঃ হাবিবুর রহমান( ভুলু) প্রমূখ। সভায় বক্তারা বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন। পরিশেষে প্রধান অতিথি তার বক্তব্যে সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
