কৃষকের বন্ধু হয়ে পাশে থাকতে চাই

নওগাঁ জেলা প্রতিনিধি :- নওগাঁর মহাদেবপুরে উপজেলা কৃষকলীগের নবগঠিত কমিটির যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উদীয়মান তরুণ সমাজ সেবক মোঃ নাহিদ মোস্তফা।
তিনি কৃষকের বন্ধু হয়ে আজীবন কৃষকের পাশে থাকার আশা ব্যক্ত করে বলেন, কৃষকের জন্য বরাদ্দকৃত সরকারি

প্রণোদনা, সার-বিষ, কীটনাশক ও বীজ যেন সঠিকভাবে সঠিক কৃষকের কাছে পৌঁছে সে চেষ্টা করে যাবেন। পাশাপাশি কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান সে চেষ্টাও তিনি করবেন। এছাড়াও সকল সুখে-দুঃখে কৃষকের পাশে থেকে

কৃষকের জীবন-জীবিকার মান উন্নয়নে কাজ করে যাবেন। তিনি কৃষকদের সংগঠিত করে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *