কুড়িগ্রাম জেলা শিল্পী সমিতির সদস্যদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  আজ ৫ ফেব্রুয়ারি ২০২৪ কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি ও শিল্পী সমিতির সম্মানিত সদস্যদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ ও জেলা শিল্পী সমিতি সম্মিলিত ভাবে কুড়িগ্রাম জেলাকে মাদক মূক্ত করার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

কুড়িগ্রামের পুলিশ সুপার বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদাই শিল্পীদের পাশে আছে এবং থাকবে। আগামীর সম্ভবনাময় কুড়িগ্রামকে আরো এগিয়ে নিতে এবং কুড়িগ্রামের সংস্কৃতি বিকাশকে আরো আলোকিত করতে জেলা পুলিশ সবসময় শিল্পীদের সাথে থাকবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন।

জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক  মোঃ রাশেদুজ্জামান বাবু এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পী সমিতির  অলক কুমার দেব,  ভূপতি ভুষন, সুষ্মিতা সরকার,  প্রতিমা চৌধুরী, জনাব নাজমুল হুদা,  সুমন্ত চন্দ্র দাস, জনাব দুলাল চন্দ্র বর্মন,  হিমু, সুজিতা রায়,  মাহফুজা আক্তার, অজয় কুমার সরকার,  আজাদ আলী,  সাজু আহম্মেদ সরকার,  ফেরদৌসী খাতুন,  স্মৃতি খাতুন,  নিহার রঞ্জন বর্মা, দেবাশীষ কুমার রায়সহ অন্যন্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *