কুড়িগ্রামে দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম গত রাতে অভিযান চালিয়ে  জাহিদুল ইসলাম (৩২) ও নাগেশ্বরীর আনিস (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের কাছ থেকে ২১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ রুহুল আমীন জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয় অভিনব কায়দায় ডিমের খাঁচা কেটে তার ভিতরে মাদক ফিটিং করে নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশের একটি চৌকস দল গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *