কার্তিকপুর কারীমিয়া আরাবিয়া বালিকা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মো.কামাল হোসেন: ঢাকার দোহারে কার্তিকপুর কারীমিয়া আরাবিয়া বালিকা মাদরাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার রাতে কার্তিকপুর বাজারে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিত মাওলানা ডা.সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাসউদুর রহমান সিদ্দিকী, হাফেজ মাওলানা ওমর ফারুক, মুফতি খলিলুর রহমান।
মাহফিলে সভাপতিত্ব করেন শিলাকোঠা মাদ্রাসার মোহতামীম হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব।
মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে দুআ ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *