করোনায় আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ২৭৭২

নববাংলা রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৭২ জন।এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ১১১ জনের।  সবমিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জনে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৭৬ হাজার ৮০৯টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ১৭৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৫ হাজার ১৩৬ জন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ২০ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮৬ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত ২৮ জনের মধ্যে বিশোর্ধ্ব দু’জন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব দু’জন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব ১০ জন ও সত্তরোর্ধ্ব চারজন রয়েছেন। এরা সবাই হাসপাতালেই মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *