ফের কঠোর লকডাউন : মাঠে থাকবে সেনাবাহিনী-পুলিশ-বিজিবি

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন দিয়েছে সরকার। এ লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। শুক্রবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান।

ফরহাদ হোসেন বলেন, ‘জরুরি সেবা দেয়ার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। সাংবাদিকদের গাড়ি ও ইন্টারনেট সেবা দেয়ার কাজে ব্যবহৃত যানবাহনও চলবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *