নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাবে দেশব্যাপী চলমান পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন নিম্ন আয়ের পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেলস্ প্রমোশন সার্ভিস লিমিটেড (এসপিএস) নামে একটি প্রতিষ্ঠান । সোমবার সকাল ১০টায় ঢাকার নবাবগঞ্জসহ সূত্রাপুর, দক্ষিণ কেরানীগঞ্জ, আটিবাজার, মুন্সিগঞ্জের শ্রীনগর ও তালতলাতে পৃথকভাবে জরুরী খাদ্য সামগ্রী বিরতণ করা হয়। সেলস প্রমোশন সার্ভিস লিমিটেডের স্বত্তাধিকারী আবু হোসেন খাঁন এতে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আলু ও ১টি সাবান। এ সময় উপস্থিত ছিল প্রতিষ্ঠানটির আঞ্চলিক কর্মকর্তা, কর্মচারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
