এবার নবাবগঞ্জে সালমান এফ রহমানসহ ১৭৩ জনের বিরুদ্ধে মামলা

কাজী সোহেল,  দোহারের পর এবার ঢাকার নবাবগঞ্জ থানায়ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমানসহ ১৭৩ জনের নামে মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার (২ সেপ্টম্বর) সকালে নবাবগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলার বাদী হয়েছেন নবাবগঞ্জ উপজেলার ভৌরাহাটি গ্রামের ফাতেমা বেগম (৩৭)।
এমামলায় সালমান এফ রহমানকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া মামলায় আসামী করা হয়েছে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন আহম্মেদ ঝিলু, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সাধারণ সম্পাদক আরিফ সিকদার, ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান পিয়ারা, ইব্রাহীম খলীল, রাবি মোল্লা, আওয়ামীলীগ নেতা মো. জালাল উদ্দিনসহ আরও আছেন বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান।
এবিষয়ে মামলার বাদী ফাতেমা বেগম বলেন, গত ৫ আগস্ট সকালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায় এবং পাঁচ রাউন্ড গুলি চালায়। আমি শারীরিকভাবে গুরুত্বর অসুস্থ্য। আর মাথা থেকে একটি গুলি বের করা হয়েছে। ন্যায় বিচার পাবার লক্ষে আমি থানায় মামলা করেছি।
এবিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, ১৭৩ জনকে এজাহার নামীয় এবং ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করে ফাতেমা বেগম নামে এক নারী মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *