এবারও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হলেন রনজিৎ কুমার রায়

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি. শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে এবারও ঢাকার নবাবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছে উপজেলার এম. মুহীয়্যূদদীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার রায় (সিএএলটি) আট সদস্য বিশিষ্ট বিচারকের একটি কমিটির রায়ে তিনি গতবারের মতো এবারও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন।

গত শনিবার (১৩ মে ২০২৩ইং) অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শেষে বিচারকদের রায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে রনজিৎ কুমার রায়র নির্বাচিত হন।

পরে গতকাল রোববার বিকালে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করেন। উল্লেখ্য, ২০২২সালেও ঐ শিক্ষক নবাবগঞ্জ উপজেলার ও ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন যাবত নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের ঐতিয্যবাহী এম.মহিউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার এ শ্রেষ্ঠত্বে ঐ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মহা খুঁশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *