এখনও মেলেনি চুরি হওয়া নবজাতকের খোঁজ

অনলাইন ডেস্কঃ   ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি হয়ে যাওয়া নবজাতকের খোঁজ মেলেনি এখনও। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার সীমান্তবর্তী গ্রাম হাওয়ালখালিতে মা ঘুম থেকে উঠে দেখেন পাশেই রাখা তার নবজাতক নেই।

এমন ঘটনা ঘটেছে সাতক্ষীরার রাজমিস্ত্রী সোহাগ হোসেন ও তার স্ত্রী ফাতেমা খাতুনের জীবনে। ফাতেমা-সোহাগ দম্পতি থাকত ফাতেমার বাবার বাড়িতে। তাদের সন্তান জন্ম নেয়ার ১৩ দিন পর খুলনা থেকে বাড়িতে আসে ফাতেমা। পরের দিন ফাতেমার সাথে থাকা নবজাতক ঘুমন্ত অবস্থায় মায়ের পাশ থেকে নিখোঁজ হয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মো: আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার ঘটনার তথ্য জানার পর থেকে নবজাতককে খুঁজে বের করতে সদর থানার ওসিসহ একাধিক কর্মকর্তা কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে পরিবার মামলা না করায় পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে একটি সাধারণ ডায়েরি করেছে।

এলাকার সর্বস্তরের মানুষের দাবি মায়ের পাশ থেকে সন্তান চুরির ঘটনার রহস্য উদঘাটন হোক। মা তার সন্তানকে নিরাপদে ও সুস্থভাবে বুকে ফিরে পাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *