এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ গত ৫ সেপ্টেম্বর থেকে ৫ আগস্ট মাত্র এক মাসে কত যে রক্ত এই রক্ত ধারায় এই র্দুশাসনের পতন ঘটেছে। এই দুশাসনের পরে বাংলাদেশের মানুষ একটা স্বপ্ন দেখেছে নতুন বাংলাদেশ গঠনের। একটি অশুভ প্রতিবেশী দেশ বাংলাদেশ শিল্প, ঔষধ ও গার্মেন্টস প্রতিষ্ঠান বন্দের জন্য গভীর যড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই দুর্শাসক হাসিনার পতন ঘটেছে, এই হাসিনার পুতুল সরকারকে ক্ষমতায় টিকে রাখার পিছনে প্রধান কারিগর ছিল এই আধিপত্য সরকারের প্রধান শক্তির উৎস ছিল এই ভারত। জনগণ তাকে দেশ থেকে বিতারিত করেছে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে শ্রমিক দলের সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে সন্ত্রাস,চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রতিবাদে জেলা শ্রমিক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনে জনগণের অগ্রবর্তী অংশ ১৮ কোটি মানুষ, ১২ কোটি ভোটারের এবং ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক, সরকারি কর্মচারী ও অসহায় গরীব মানুষের দেশে সংখ্যা গড়িষ্ঠ মানুষকে ইউরোপ আমেরিকা সম্মান দিয়েছেন।
জেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় সমাবেশের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ শ্রমিক বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আকন, সাবেক কেন্দ্রীয় নেতা আওলাদ হোসেন উজ্জলসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
