উইভার্স সোসাইটির নির্বাচনে সভাপতি হুমায়ুন, সম্পাদক রহমান

তানজিম ইসলাম: দোহার উপজেলায় দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাস্ট্রিয়াল ইউনিয়ন লিমিডেটের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে ৬ টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে দুই জন এবং সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
নির্বাচনে ছাতা প্রতীকে ১৬ ভোট পেয়ে হুমায়ন কবির সভাপতি নির্বাচিত হয়। তার নিকট তম প্রতিদ্বন্দি কে.এম. শহিদুল্লাহ চেয়ার প্রতীকে পেয়েছেন ১৫ ভোট। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ১৬ ভোট পেয়ে আব্দুর রহমান আকন্দ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্দি রমজান মল্লিক গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ ভোট এবং মোজ্জাফর হোসেন টিটু মাছ প্রতীকে পেয়েছেন ৯ ভোট। সহ-সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দিতা করেন। এতে অ্যাডভোকেট নান্নু মিয়া দেয়াল ঘড়ি প্রতীকে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকট তম প্রতিদ্বন্ধি আলতাব হোসেন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ১৪ ভোট। পরিচালনা পর্ষদের অন্যন্যা সদস্যরা বিনা প্রতিদ্বন্দিতায় আগেই নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *