ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলা দক্ষিন শাখার প্রতিনিধি স‌ম্মেলন অনু‌ষ্ঠিত

 মো: কামাল হো‌সেন: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলা দক্ষিন শাখার তৃনমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার আটিবাজারের সূচনা কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

ইসলামী যুব আন্দোলন ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি হাফেজ মিরাজ হোসেন (মঈন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আলমাস হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান , প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয়          সাংগাঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকী।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সিনিয়র সহ সভাপতি হানিফ মিয়া(মেম্বার)ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা সোহরাব হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিন কেরানীগঞ্জ থানা শাখার সভাপতি সুলতান আহমেদ খান। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড দায়িত্বশীলরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *