লতা মন্সিডল-রাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:” মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান শাখার তৃণমূল সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) বিকাল ৩টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবির পাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান শাখার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
উপস্থিত বক্তাগন বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন,বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবী তুলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান,ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা আইএবি সভাপতি আলহাজ্ব কে এম আতিকুর রহমান,মহাপরিচালক জামিয়া ইসলামিয়া মোস্তফাগঞ্জ মাদরাসা আল্লামা আব্দুল গাফ্ফার,ইসলামী আন্দোলন বাংলাদেশ,মুন্সীগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতী শাহাদাত হোসাইন লস্করপুরী,মুন্সীগঞ্জ জেলা প্রচার ও দাওয়াত বিষয়ক মুফতী মুজাহিদুল ইসলাম সাদেকী প্রমুখ।
