মো.কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মজলিশে শূরার মতামতের ভিত্তিতে ২ বছরের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভার সভাপতি হিসেবে নির্বাচিত হোন মিরাজ হোসেন , সেক্রেটারি নির্বাচিত হোন সুলতান মাহমুদ । শনিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা কার্যালয়ে এ শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়। মজলিশে শূরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি আলহাজ হানিফ মিয়া। অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সেক্রেটারি শাহিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আলমাস হুসাইন। শূরা অধিবেশন শেষে নতুন কমিটির শপথ পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি হানিফ মিয়া।
