ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দোহার থানা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দোহার থানা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা -১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মো. কামাল হোসেন মাস্টার, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারী, জয়েন্ট সেক্রেটারি ডা. হাফিজুল ইসলাম , ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিম শাখার সহ-সভাপতি বেলাল হুসাইন, সাধারণ সম্পাদক মো. আমিরুদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাসুদ পারভেজ, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা, সহ-সভাপতি হাফেজ খলিলুর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম দোহার থানা শাখার সভাপতি আবুল হোসেন মাস্টার, মাওলানা ডা. নুরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিমের সহ-সভাপতি বেলাল হুসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দোহার থানা শাখার সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *