ইসলামি আন্দোলন দোহার থানা শাখার সভাপতির ইন্তেকাল

মো.কামাল হোসেন : ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধার আ. কাদের শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (১১ জুলাই) ভোর ৪ টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজিউন)) । বীরমুক্তিযোদ্ধা আ.কাদের শিকদার ছিলেন দেশের স্বা ধীনতা যুদ্ধের একজন লড়াকু মুক্তিযোদ্ধা। বীরমুক্তিযোদ্ধা আ.কাদের শিকদার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেন।

দীর্ঘদিন যাবৎ ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতির দায়িত্ব ও পালন করে আসছিলেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ইসলামি আন্দোলন দোহার থানা শাখার সেক্রেটারি সুলাইমান বেপারী, ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসেন শামীম, ইসলামি যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাস হোসাইন, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিম শাখার সাধারন সম্পাদক আ.রহিম, দোহার থানা শাখার সাধারন সম্পাদক মো.নাইম হোসেন সহ দলটির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *