চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করা ইবতেদায়ি শিক্ষকদের ওপর জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের লাঠিপেটা করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ দাবিতে ইবতেদায়ি শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছিলেন।
দাবিগুলো হলো- স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলো বোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্ত করা, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আলাদা নীতিমালা প্রণয়ন করা।
এ ছাড়া পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন দেওয়া, প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা নেওয়া।
