ইতালির ভেনিস থেকে দোহারের নুর ইসলাম নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের

ইতালির ভেনিস শহর থেকে ঢাকার দোহার উপজেলার নুর ইসলাম (নাবিল শেখ) নামের এক প্রবাসী বাংলাদেশী যুবক নিখোঁজ হয়েছেন। গত প্রায় ছয় দিন ধরে পরিবারের সাথে তার সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
নিখোঁজ নুর ইসলাম দোহার উপজেলার দক্ষিণ ইউসুফপুর এলাকার আয়াত আলীর ছেলে।
নুর ইসলামের বোন মিম নববাংলাকে জানিয়েছেন, তার ভাই প্রায় তিন বছর ধরে ইতালিতে থাকেন। বর্তমানে তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ। তিনি অনেক সময় প্রয়োজনীয় অনেক কিছুই মনে রাখতে পারেন না এবং সহজেই ভুলে যান। তিনি বলেন, ইতালির কর্তন থেকে ভেনিসের উদ্দেশে ট্রেনে করে রওনা দেয় তার ভাই। এরপর থেকেই তার সাথে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। কোনো উপায় না পেয়ে এবং ভাইয়ের কোনো খোঁজ না পেয়ে দেশ ও প্রবাসে থাকা পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
ইতালির ভেনিস বা এর আশেপাশের এলাকায় থাকা কোনো প্রবাসী বাংলাদেশী বা সহৃদয় ব্যক্তি যদি নুর ইসলাম (নাবিল শেখ)-এর কোনো সন্ধান পেয়ে থাকেন, তবে তাকে নিকটস্থ স্থানীয় পুলিশ স্টেশন, ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস অথবা উল্লেখিত ফোন নাম্বারের (01310584581) মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *