আ.লীগের উপদেষ্টা হওয়ায় সালমান এফ রহমানকে নবাবগঞ্জ উপজেলা আ.লীগের ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত কেন্দ্রীয় কমিটিতে উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন ৪৪ জন। এই কমিটিতে সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির তিনজন সভাপতিমণ্ডলীর সদস্য এবং সম্পাদকমণ্ডলীর দুজন সদস্য নতুন করে যুক্ত হয়েছেন।

কমিটিতে টানা ২য় মেয়াদে উপদেষ্টা মন্ডলীর সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

টানা ২য় মেয়াদে দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীল সদস্য হওয়ায় আজ (২৬ ডিসেম্বর) গুলশান অফিসে সালমান এফ রহমানমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, শোল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ভুইয়া কিসমত ও সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান শিকদার।

শুভেচ্ছা বিনিময় শেষে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত ও সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার বলেন, সালমান এফ রহমান আমাদের উন্নয়নের রূপকার। আমরা দোহার-নবাবগঞ্জ বাসী অনেক এমপি মন্ত্রী পেয়েছি কিন্তু উন্নয়ন থেকে অনেক বঞ্চিত ছিলাম। আজ আমরা ধন্য আমাদের গর্ব যিনি এমপি হওয়ার আগে থেকেই দোহার-নবাবগঞ্জ বাসীর উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছেন। সালমান এফ রহমানের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে দোহার-নবাবগঞ্জ হবে রোল মডেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *