আসছে ঈদে গাজী রাকায়েতের ‘গোর’

বিনোদন ডেস্ক : অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত ২০১৯ সালে বাংলা এবং ইংরেজি ভাষায় নির্মাণ করেন ‘গোর’ নামের একটি সিনেমা।  সরকারী অনুদানে নির্মিত ছবিটি গত ডিসেম্বরে চট্টগ্রামের একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল l করোনার কারণে ব্যাপকভাবে দেশে এটি প্রদর্শিত না হলেও আমেরকিার প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পায় সিনেমাটি। আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি প্রেক্ষাগৃহে ৩০ এপ্রিল প্রদর্শিতও হয়। সেই ছবিটি টিভিতে প্রচার হবে। আগামী ঈদ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন চ্যানেল আইতে এটি প্রচার হবে। আরও অভিনয় করেছেন মৌসুমী হামিদসহ একাধিক দক্ষ অভিনয়শিল্পী। এ প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘একজন গোর খোদকের জীবনকাহিনী নিয়ে এটি নির্মাণ করেছিলাম। ছবিটি নির্মাণ করতে বেশ সময়ও লেগেছিল। এখন পর্যন্ত যারা এটি দেখেছেন তারা প্রায় সবাই প্রশংসা করেছেন। সময় যতই গড়াবে এটির দর্শক সংখ্যাও ততই বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *