আরব আমিরাতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০০, সুস্থ্য ৭৫৫ জন

মো. শাজাহান খান ( আরব আমিরাত) সংযুক্ত আরব আমিরাতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০০ জন। গত ২৪ ঘন্টা করোনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত পাওয়া গেছে আরো ৩৯৩ জন।

আক্রান্তের মধ্যে থেকে সুস্থ্য হয়েছেন ৭৫৫ জন এবং আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে আমিরাতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪,১৪৫ জনে, মৃত্যুবরণ করেছেন ৩০০ জন ও সুস্থ হয়ে উঠেছেন ৩০,৯৯৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *