আমি বিজয়ী হলে গ্রীন ক্লিন স্মার্ট কেরানীগঞ্জ গড়ে তুলবো ইনশাআল্লাহ –শাহীন আহমেদ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন আহমেদ বলেছেন, আমি নির্বাচনে জয়লাভ করলে কেরানীগঞ্জকে গ্রীন ক্লিন স্মার্ট হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ । তিনি আজ বিকেলে ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর আম বাগিচা খেলার মাঠে তার নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । তিনি আরো বলেন,আমি ইতিপূর্বে তিন তিনবার আপনাদের ব্যাপক ভোটে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে কেরানীগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছি। তাই চতুর্থবার এই নির্বাচনে আপনারা আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করবেন। তিনি এই জনসভায় ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে সালাউদ্দিন  লিটন ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে রেশমা জামানকে ভোট দেয়ার জন্য আহবান জানান। ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে এই জনসভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাজি মোঃ জসিম মাহমুদ,
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, দক্ষিন কেরানীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ জাহাঙ্গীর শাহ খুশি, কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, আগা নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু,সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *