কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান দুর্নীতির মিথ্যা মামলায় বেকসুর খালাস পাওয়ায় দোয়া মাহফিল এবং মিষ্টি বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। আজ বিকেলে শিকারি টোলাস্থ মডেল উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা শাখা বিএনপি’র সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি হাজী শামীম হাসান, মোঃ নাজিম, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, মাসুদ রানা, সেলিম রেজা, হুমায়ুন কবীর ও ওয়ালী উল্লাহ সেলিম প্রমূখ। এদিকে দুপুরে কোনাখোলায় উপজেলা পরিষদ চত্বরে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, বিএনপি নেতা আব্দুল মালেক ও মোহাম্মদ রিপনসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়াও কেরানীগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে মিষ্টি বিতরণ করা হয় এবং বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয় ।বিএনপি নেতাকর্মীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফরমাইসি আদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে দুদকের দুর্নীতির একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের ১৩ বছর সাজা হয়। তারা উচ্চ আদালতে ওই মামলার রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন । তাদের দায়ের করা আপিল মঞ্জুর করেন উচ্চ আদালত। আজ ৩০শে এপ্রিল প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ রায়ে আমান উল্লাহ আমান ও সাবেরা আমানকে বেকসুর খালাস দেন। এই রায় শুনে কেরানীগঞ্জে বিএনপি নেতা কর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র সভাপতি মনির হোসেন মিনু বলেন, আলহাজ্ব আমান উল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান দুদকের দায়ের করা দুর্নীতির মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ায় আমরা কেরানীগঞ্জবাসী অনেক আনন্দিত । এই মিথ্যা মামলা দিয়েই ২০০৮ সালে পরিকল্পিতভাবে আলহাজ্ব আমান উল্লাহ আমানকে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- ২ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এই মামলা থেকে খালাস পাওয়ায় এখন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আলহাজ্ব আমান উল্লাহ আমানের আর কোন বাধা নেই।
