আমরা সবাই পৌর ব্যাধি  থেকে মুক্তি চাই

নিজস্ব প্রতিবেদক. আমরা আজ অনেক ভুক্তভোগী। আমাদের কষ্টের শেষ নেই। আমরা পৌরসভা থেকে মুক্তি চাই বলে একত্ততা প্রকাশ করেছেন ঢাকার দোহার পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডবাসী। এ উপলক্ষে শনিবার বিকালে উপজেলার দোহার ঘাটা এলাকায় আলোসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা আরোও বলেন, আমরা শুরুতে সুতারপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিলাম। কিন্তু হঠাৎ করেই আমাদেরকে দোহার পৌরসভায় অন্তভূক্ত করা হয়। এতে করে আমরা নানা অসুবিধায় পড়ছি। বক্তারা বলেন, পৌরসভা আমাদের গলারকাটা, এই গলার কাটা এতোদিনেও হজম করতে পারিনি। তাই এবার আমরা বাধ্য হয়ে সকলে মিলে একত্রিত হয়ে মাঠে নেমেছি, ইনশাআল্লাহ এবার আমরা সফল হবো।

বক্তরা বলেন, আমরা নিয়মিত পৌর কর দিয়ে যাচ্ছি। কিন্তু পৌর সভার যে সকল সুযোগ সুবিধা পাওয়া দরকার তা কিছুই পাচ্ছি না। উল্টো ভুক্তভোগী হচ্ছি। আমরা এবার পৌর সভা নামক ব্যাধি থেকে মুক্তি চাই। আমরা পূর্বের মত সুতারপাড়া ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে চাই।

এছাড়া আগামী মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কালেমা চত্তরে মানববন্ধন কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়। এসময় তোতা মোল্লার সভাপতিত্বে ও মনিরুজ্জামান সবুজের সঞ্চলনায় এবং আব্দুল হাকিম মোল্লার সার্বিক তত্ত্বাবধানে অন্যদের মধ্যে নুরুল ইসলাম মোল্লা সহ ৭ও৮ নং পৌর ওয়ার্ডবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *