আজ রাজধানীর আব্দুল্লাহপুর কোটবাড়ী তুরাগ নদীতে নৌকা বাইচ

স্টাফ রিপোর্টারঃ এবার রাজধানী আব্দুল্লাহপুর কোটবাড়ী তুরাগ নদীতে গ্রাম বাংলার কয়েকশত বছেরর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির পরিচালনায়, সহযোগিতায় এবং স্থানীয়দের আয়েজনে ঢাকার বুড়িগঙ্গা নদী ও ঐতিহাসিক পদ্মা সেতু উদ্ধোধনী নৌকা বাইচ হয়েছে।

আজ রাজধানীর দক্ষিন খানের কোর্ট বাড়ি তুরাগ নদীতে আনোয়ার চিশতীর আয়োজনে ও নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কোটবসড়ী নৌকা বাইচ প্রতিযোগিতা । নৌকা বাইচের আয়োজক আনোয়ার চিশতী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোতালেব মিয়ার সভাপতিত্বে বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে যুব ও ক্রীড়ামন্ত্রী মো. জাহিদ হাসান রাসেল এবং বাইচ উদ্ধোধন করবেন ঢাকা ১৮ আসনের এমপি মো. হাবিবুর রহমান হাবিব।

তিনি আরো বলেন এই প্রথম ঐতিহ্যবাহী কোর্ট বারি তুরাগ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিবছরই গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও রাজধানীবাসীকে বিনোদন দিতে নৌকা বাইচ আয়োজন করার ইচ্ছা আছে। আমি এলাকাবাসী, নৌকার মালিক, মাঝি মাল্লা ও দর্শকদের সহযোগিতা চাই। নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি একটি ক্রীড়া সংগঠন। এটি মূলত নৌকা বাইচ ভক্ত, আয়োজক,সমর্থক, দর্শকদের একটি সংগঠন। তুরাগ নদীতে নৌকা বাইচ পরিচালনায় সহযোগিতা করছে আমাদের সংগঠন। বাইচ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই।

তিনি বলেন, আমাদের এই সংগঠন গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে কাজ করছে। অনেকদিন ধরেই নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সরকারী পৃষ্ঠাপোষকতায় নৌকা বাইচ আয়োজনের দাবি জানিয়ে আসছি। মাননীয় ক্রীড়ামন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী ও সাংস্কৃতিক মন্রীর কাছে অনুরোধ জানাই দেশীয় ঐতিহ্য টিকিয়ে রাখতে দ্রুত পদক্ষেপ নিন।

নৌকা বাইচ শুধু আমাদের দেশেই নয় সারা পৃথিবীতেই হয়। নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির সভাপতি মাসুদ রানা বলেন, । বাইচে মোট ৮ টি ঘাসী নৌকা অংশ গ্রহণ করবে। আমাদের এই বাইচে টাঙ্গাইলের ৮টি গজারী খেলনা নৌকা অংশ গ্রহণ করবে। এই প্রথম ঢাকায় দুই ধরনের নৌকার সমন্বয়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। এতে ঢাকা জেলার নবাবগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল জেলার নৌকা অংশ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *