আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশা আল্লাহ: আমান উল্লাহ আমান

মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন। একই দিনে জাতীয় নির্বাচন ও গনভোট অনুষ্ঠিত হবে। সারাদেশে বিএনপি’র জোয়ার এসেছে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। একটি রাজনৈতিক দল আছে তারা কোরআন শরীফ নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছে তাদের মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। কে জান্নাতে যাবে তা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানকে কেরানীগঞ্জে এনে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি আধুনিক মানের হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি আজ সকালে কেরানীগঞ্জের রামের কান্দায় ইস্পাহানি সরকারি ডিগ্রী কলেজে নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান উল্লাহ আমান আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ইস্পাহানি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আরো নতুন ভব নির্মাণ করা হবে। এই কলেজেই জাতীয় পার্টির সময় বেগম খালেদা জিয়া এসেছিলেন এবং আমাকে কেরানীগঞ্জবাসীর হাতে তুলে দিয়ে বলেছিলেন কেরানীগঞ্জ থেকে আমান উল্লাহ আমান নির্বাচন করবে। এই নির্বাচনে আমি ৩২ হাজার ভোট ব্যবধানে জয়ী হয়েছিলাম। বিএনপি সরকারের আমলে আমি কেরানীগঞ্জের হযরতপুর থেকে শুরু করে কোন্ডা পর্যন্ত যত উন্নয়ন করেছি সেই উন্নয়নের কারণেই পুরো কেরানীগঞ্জ একটি নেটওয়ার্কে চলে এসেছে। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনেও আমি এই আসন থেকে নির্বাচিত হব ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে পূর্বের ন্যায় কেরানীগঞ্জে আরো ব্যাপক উন্নয়ন করব। নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাদের মা-বাবাকে বলতে বলেন এবং সবাই যেন ভোট কেন্দ্রে যায় সে বিষয়েও তাদেরকে দিকনির্দেশনা দেন। এই নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, তানাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিউদ্দিন মাহিন, ইস্পাহানি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বেগম রওশনয়ারা,সাবেক প্রিন্সিপাল এমএ কাইয়ুম,মডেল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুর হক মনির,মডেল উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্ঝামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল,যুবদল নেত অভি ও মডেল উপজেলা স্বেচ্ছা সেবকদলের আহকায়ক মোহসীন কবীর ও কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাসের আহবায়ক সাফায়ে হোসেনসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *