অসহায়দের সাহায্যে সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান করোনা পরিস্থিতিতে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে নিজ উদ্যোগে দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন। রমজানের শুরু থেকেই প্রায় দুই হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া মধ্যবিত্ত পরিবারের যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী নিতে পারেন না রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে পৌছে দেয়া হচ্ছে খাবার।

আলমগীর হোসেন নববাংলাকে বলেন, রমজানের শুরু থেকেই প্রায় দুই হাজার দুস্থ,অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিতে কাজ শুরু করেছি। এপর্যন্ত নারিশা ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য পৌছে দেয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বভাবিক না হওয়া পর্যন্ত প্রতিটি ইউনিয়নে যদি বিত্তবানরা সামর্থ অনুযায়ী মানুষের পাশে এসে দাড়ায় তাহলে অন্তত খাবারের জন্য কাইকে কষ্ট করতে হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *