অসহায় সকল শিক্ষার্থীর দায়িত্ব নিতে চান আশফাক

নাজমুল হোসেন অন্তর: দোহার-নবাবগঞ্জ উপজেলায় সকল অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। রবিবার নবাবগঞ্জ উপজেলায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। উপজেলার ওয়াছেক মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেন।
আশফাক বলেন, আমার দোহার-নবাবগঞ্জে যারা মেধাবী শিক্ষার্থী রয়েছো, যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারছো না তারা তোমাদের অভিভাবক ও শিক্ষদের নিয়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করবা, আমি তোমাদের পড়াশুনার ব্যবস্থা করে দিবো।
তিনি আরও  বলেন, আওয়ামী লীগ ১৭ বছরে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাডার তৈরি করেছে। আমরা সেই প্রতিষ্ঠান গুলোকে পুনরায় সাজাতে চাই। আমরা চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থী গড়ে উঠুক যারা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবেন।
এসময় ৮২ জন কৃতিশিক্ষার্থীদেও হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এরশাদ আল মামুনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লা মিয়া, বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহ আলম, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *