অবৈধভাবে বালু উত্তোলনে দুই বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড

ঢাকার দোহারে লটাখোলা সেতুর পাশে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই বালু ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বালু উত্তোলনের খবর পেয়ে দোহার থানা পুলিশের সহযোগিতায় সোমবার (১৮ মে) উপজেলার লটাখোলা সেতুর নিচে খালে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় তিনটি ড্রেজার খাল থেকে অপসারণ করা হয় এবং ৩০০ ফিট পাইপ ধ্বংস করা হয়। বালু উত্তোলনের সাথে জড়িত দুইজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশের এসআই মো. মাসুদ।

জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের ছাড় দেয়া হবে না। অর্থদণ্ড দেয়া দুইজনকে সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের অপরাধে সম্পৃক্ত হলে সর্বোচ্চ দণ্ড প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *