অপু ভাই এবার শীর্ষ নির্মাতা আদনান আল রাজীবের ওয়েব ফিল্মে

বিনোদন ডেস্ক : ইয়াসিন আরাফাত অপু ওরফে অপু ভাই। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে থেকে লাইকি অ্যাপের মাধ্যমে দেশজুড়ে একটি প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সোশ্যাল মিডিয়া লাইকিতে রঙিন চুলে ছোট ভিডিও করে দারুণ জনপ্রিয়তা পান।

লাইকি এবং টিকটকে ফলোয়ারের মাইলফলক গড়া আলোচিত নাম অপু ভাই। একের পর এক মারামারির ঘটনায় বিতর্কিত হয়ে পড়েছিলেন তিনি। জেল পর্যন্ত খাটতে হয়েছিলো। বেরিয়ে এসে ইউটিউবে নিয়মিত হন।

এবার ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন সেই অপু ভাই। তুমুল সমালোচিত এই সোশ্যাল মিডিয়ার সেলিব্রেটিকে দেশের শীর্ষ নির্মাতা আদনান আল রাজীবের ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।

ওই ওয়েব ফিল্মটির নাম ‘ইউটিউমার’। ইতোমধ্যে সোশ্যাল প্ল্যাটফরমে এর ট্রেলার প্রকাশ করা হয়েছে। সেখানে প্রীতম হাসান, জিয়াউল হক পলাশশের সঙ্গে অপু ভাইকেও দেখা গেছে।

ফিল্মে অপুর চরিত্রটি চমক হিসেবে রাখতে চান নির্মাতা আদনান আল রাজীব।

‘ইউটিউমার’- এ আরও দেখা যাবে শরাফ আহমেদ জীবন, তৌহিদ আফ্রিদি, তাহসিনেশনসহ অনেককেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *