নিজস্ব প্রতিবেদক: ২২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন তুমান মাহমুদ (২৭) আজ বুধবার (১৭ জুন) সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু বরন করেন। গত ২৬ মে তুমান মাহমুদ মাঝিরকান্দায় ইজিবাকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। তুমান মাহমুদের বাড়ি দোহার পৌরসভার ইউসুফপুর এলাকায়।
উল্লেখ্য: গত ২৬ মে নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকায় মোটরসাইকেল এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তুমান মাহমুদসহ৩ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে তুমান মাহমুদের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরত আসলেও গুরুতর অবস্থায় তুমান মাহমুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ২২ দিন পর মঙ্গলবার রাতে তার জ্ঞান ফিরে। বুধবার সকাল ৬.৩০ মিনিটে সে মৃত্যুবরন করেন।
