স্বেচ্ছাসেবক লীগ আপনাদের পাশে আছে- নির্মল রঞ্জন গুহ

নিজস্ব প্রতিবেদকঃ “জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাবেকলীগ দুস্থ ও কর্মহীনদের পাশে থাকবে। মনে রাখবেন, এটা ত্রাণ নয়। খাদ্য সহায়তা। যতো দিন করোনা ভাইরাসের প্রকোপ থাকবে ততোদিন সাহায্য পাবেন। স্বেচ্ছাসেবক লীগ আপনাদের পাশে আছে।” দোহার নবাবগঞ্জের গ্রামে গ্রামে ঘুরে গত ২০দিন যাবত এভাবেই বলে বলে দুঃস্থ ও কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। মঙ্গলবারও দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়া, জামালচর, কার্তিকপুর, নয়াবাড়ি এলাকায় আড়াইশ’ পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দেন। সাথে আরও ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সুরুজ আলম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার সম্পাদক অমল মজুমদার, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *