সুনামগঞ্জে সেতুর ওপর থেকে নবজাতক উদ্ধার

অনলাইন ডেস্ক:  সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (দ.) ইউনিয়নের হামিদপুর চৌরাস্তায় পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে হামিদপুর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী

আছিয়া খাতুন ঘর থেকে বের হয়ে টয়লেটে যাওয়ার সময় তার বাড়ির সংলগ্ন চৌরাস্তা ব্রিজের ওপরে নবজাতক শিশুটির কান্না শুনতে পান।পরে সেখানে গিয়ে দেখতে পান একটি নবজাতক ছেলে সন্তান পরিত্যক্ত অবস্থায় ব্রিজের ওপর পড়ে আছে।

তিনি শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।উপজেলা সমাজসেবা

অফিসার মো. গিয়াস উদ্দিন বলেন, নবজাতক উদ্ধারের খবর পেয়ে সেখানে অফিস থেকে লোক পাঠানো হয়েছে। মানবিকতার কথা ভেবে বাচ্চাটিকে ওই গ্রামের আজাদ মিয়া ও রুমা খাতুন দম্পতির কাছে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *