সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে যুবকের মৃত্যু

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে মো. মারুফ শেখ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদি গ্রামের মো. ইউনুস শেখের ছেলে।

মঙ্গলবার দুপুর সোয়া ২ টার দিকে উপজেলার তালতলা-নিমতলা সড়কের মৃধাবাড়ি সংলগ্ন আরমহল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান মারুফ দুপুরে বাসায় খেয়ে তার বাবার জন্য টিফিন ক্যারিয়ারে করে খাাবার নিয়ে তালতলা বাজারে তাদের দোকানে যাচ্ছিলো। কিভাবে এই ঘটনা ঘটল তা কেউ দেখেনি। বিকট শব্দ শুনে কাছাকাছি লোকজন এসে দেখে তার লাশ রাস্তায় পড়ে
আছে। মাথার খুলি দুরে পরে আছে, মগজ রাস্তায় ছিটকে পরে রয়েছে। মোটরসাইকেল ও ভাতের টিফিন বক্সের কোন ক্ষতি হয় নাই।
ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *