সিরাজদিখানে মুরগীবাহী পিকআপের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত-১

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুরগীবাহী একটি পিক-আপের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে রবিউল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন।

রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন রিথিকা (২৫), নেহা (২৬), রাব্বি (২৬) ও রানা (২৭)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা মুরগীবাহী পিক-আপকে স্ব-জোরে ধাক্কা দিলে গাড়ির পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *